1 Answers
উদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের সুভার বাবা বাণীকণ্ঠ চরিত্রকে প্রতিফলিত করে।
'বাবা-মায়ের কাছে সব সন্তানই সমান। তা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেকেই পরিবার ও সমাজে অবহেলার শিকার হয়। তারা অন্য সবার মতোই সুবিধা লাভের অধিকার রাখে। তাই সবার উচিত প্রতিবন্ধীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করা।
উদ্দীপকে একজন বাকপ্রতিবন্ধী বালিকার প্রতি তার বাবা-মায়ের আচরণের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে সুদীপ্ত ও তনয়ার একমাত্র সন্তান মৌনতা কথা বলতে পারে না। কথা বলতে না পারার যে কষ্ট তা সে বাবার স্নেহ-ভালোবাসায় ভুলে যায়। বাবা সুদীপ্ত মৌনতাকে কখনো বোঝা মনে করেন না। মৌনতাকে তিনি স্রষ্টার উপহার মনে করেন। উদ্দীপকে মেয়ের বাবা সুদীপ্তর এই আচরণ 'সুভা' গল্পে সুভার প্রতি তার বাবা বাণীকণ্ঠর আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই গল্পে, বাণীকণ্ঠও সুভাকে অন্য মেয়েদের অপেক্ষা বেশি ভালোবাসেন। সুভার মা সুভাকে তার গর্ভের কলঙ্ক মনে করলেও বাণীকণ্ঠ সুভাকে স্নেহ ও যত্ন করতেন। উদ্দীপকেও মৌনতাকে তার মা তনয়া সহ্য করতে না পারলেও বাবা তাকে অতি স্নেহে বড় করে তুলেছে। এভাবে উদ্দীপকের সুদীপ্ত চরিত্রটির প্রতিফলন লক্ষ করা যায় 'সুভা' গল্পের বাণীকণ্ঠ চরিত্রের মধ্যে।