1 Answers
উদ্দীপকের জাহেদী সাহেব 'সুভা' গল্পের প্রতিবন্ধীদের প্রতি মমত্ববোধের দিকটি উন্মোচিত করেছেন।
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা সমাজে অবহেলার শিকার হয়। অথচ স্বাভাবিক মানুষ যদি তাদের প্রতি সামান্য সহানুভূতি দেখায়, তাহলে তাদের অনেক কষ্ট দূর হতে পারে। তারাও স্বাভাবিক মানুষের মতো সমাজে অবদান রাখতে পারে।
উদ্দীপকে প্রতিবন্ধীদের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতির দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে জাহেদী সাহেব কিংশুক নামক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলে প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্ট করেছেন। তিনি বিশ্বাস করেন যে, 'প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ'। উদ্দীপকের জাহেদী সাহেবের প্রতিবন্ধীদের প্রতি এই মমত্ববোধের বিষয়টি 'সুভা' গল্পের লেখকের প্রতিবন্ধীদের প্রতি মমত্ববোধের দিকটিকে নির্দেশ করেছে। 'সুভা' গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুরও সমাজে অবহেলিত প্রতিবন্ধীদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছেন। বাষ্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি তাঁর হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে। মা সুভাকে নিয়তির দোষ বলে ভালো না বাসলেও বাবা সুভাকে অন্য দুই মেয়ে অপেক্ষা বেশি ভালোবাসেন। এখানেই প্রতিবন্ধীর প্রতি লেখকের মমত্বের দিকটি আরও স্পষ্ট হয়ে উঠেছে।