1 Answers

উদ্দীপকের মিনু 'সুভা' গল্পের সুভা চরিত্রকে নির্দেশ করে।

আমাদের সমাজে বিশেষ চাহিদাসম্পন্নদের অবহেলার চোখে দেখা হয়। সমাজের লোকজন মনে করে তারা কোনো কাজের নয়। অথচ সুযোগ পেলে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সমাজে অবদান রাখতে পারে।

উদ্দীপকে এক বাষ্প্রতিবন্ধী মেয়ের কথা বলা হয়েছে। মেয়েটির নাম মিনু। সে কথা বলতে না পারলেও তার এই শারীরিক প্রতিবন্ধিতা কোনো কাজেই বাধা হয়ে দাঁড়ায় না। সুস্থ মানুষের মতো সেও সব কাজ করতে পারে। উদ্দীপকের এ দিকটি 'সুভা' গল্পের সুভার কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পের সুভাও কথা বলতে পারে না। এতে তার কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। অনুভূতিসম্পন্ন সুভা সব বুঝতে পারে। কথা বলতে না পারায় অন্যেরা তার সঙ্গে মেশে না বলে সে কষ্ট পায়। উদ্দীপকের মিনু তার দূরসম্পর্কের পিসিমার বাড়িতে কাজ করে। যতটুকু খাবার পায় তাতেই সে তৃপ্ত থাকে। সুভাও মায়ের অবহেলার শিকার হয়ে চুপ থাকে। এভাবে উদ্দীপকের মিনু 'সুভা' গল্পের সুভা চরিত্রকে নির্দেশ করে।

5 views

Related Questions