1 Answers

উদ্দীপকের বক্তব্য 'সুভা' গল্পের বাকপ্রতিবন্ধী এক কিশোরীর কষ্টের দিকটিকে নির্দেশ করেছে। 

আমাদের সমাজ বিশেষ চাহিদাসম্পন্নদের অবহেলার চোখে দেখে। কোনো কাজের যোগ্য নয় বলেই তারা তাদের বিবেচনা করে। তারা বিশ্বাস করতে চায় না যে, শারীরিক প্রতিবন্ধিতা বেঁচে থাকার পথে কখনো বাধা হতে পারে না। একটু সহযোগিতা পেলে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

উদ্দীপকের অন্ধবধূ দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ। সে চোখে দেখতে পায় না। মনের চোখ দিয়ে সে পৃথিবীর সৌন্দর্য অবলোকন করে। সবার অবহেলার শিকার হয়েও সে নিজেই এক ভিন্ন জগৎ তৈরি করে। সে অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। 'সুভা' গল্পের সুভাও কথা বলতে পারে না। ফলে কেউ তার সাথে মিশতে চায় না। কথা না বলতে পারার কষ্ট নিয়ে সুভার দিন অতিবাহিত হয়। মানুষের সঙ্গ না পাওয়ায় গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলির সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। উদ্দীপকের বক্তব্য এভাবে 'সুভা' গল্পের বাকপ্রতিবন্ধী সুভার কষ্টের দিকটিকে নির্দেশ করেছে।

5 views

Related Questions