1 Answers

শারীরিক প্রতিবন্ধিতার দিক দিয়ে উদ্দীপকের আলমগীর ও 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য রয়েছে। 

পৃথিবীতে সব মানুষই সুস্থ-স্বাভাবিকভাবে জন্মায় না। কিছু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও জন্মে। আবার অনেকে নানান দুর্ঘটনার শিকার হয়ে শরীরের অঙ্গ হারিয়ে পঙ্গু হয়ে যায়। তাই এ ধরনের মানুষের প্রতি আমাদের সদয় দৃষ্টি রাখা প্রয়োজন।

উদ্দীপকের আলমগীর হোসেন শারীরিকভাবে প্রতিবন্ধী। তার দুটো পা থাকলেও তাতে কোনো শক্তি নেই। ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হয়ে সে পা দিয়ে হাঁটা বা উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। ফলে সে চিরতরে পঙ্গু হয়ে যায়। 'সুভা' গল্পের সুভাও জন্ম থেকে বোবা। তার সবকিছু দেখা ও বোঝার ক্ষমতা থাকলেও নিজের ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। তবে সে চোখ দিয়ে মনের ভাব অনেকটাই প্রকাশ করতে পারে। তাই শারীরিক প্রতিবন্ধিতার দিক দিয়ে উদ্দীপকের আলমগীর হোসেন ও 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য রয়েছে।

7 views

Related Questions