1 Answers
উদ্দীপকের সেলিনা বেগম এবং 'সুভা' গল্পের সুভার মায়ের মধ্যে সন্তানের প্রতি আচরণগত বৈসাদৃশ্য রয়েছে।
শারীরিকভাবে অক্ষম মানুষেরা আমাদের অবহেলার পাত্র নয়। তারাও আমাদের সমাজেরই অংশ। অথচ আমরা তাদের অবহেলা করি, এড়িয়ে চলি। তাদের সাথে এমন অমানবিক আচরণ না করে বরং তাদেরকে আপন করে কাছে টেনে নিলে তারাও আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
উদ্দীপকে একজন প্রতিবন্ধী কন্যা সন্তানের প্রতি মায়ের গভীর ভালোবাসা প্রতিফলিত হয়েছে। এখানে মা সেলিনা বেগম প্রতিবন্ধী মেয়ে রিয়াকে সাদরে গ্রহণ করেছে। জন্ম থেকেই রিয়ার দু'হাত অসাড়। ফলে তার মা সেলিনা বেগম মেয়ের প্রতি যত্ন নিয়েছেন। তিনি রিয়ার অক্ষমতাকে নিজের ত্রুটি হিসেবে দেখে না, রিয়াকে তাচ্ছিল্য করেন না। তিনি ছেলেকে যেমন আদর-যত্ন করেন, রিয়াকেও তেমন আদর-যত্ন করেন। পাড়াপ্রতিবেশীরা রিয়ার ব্যাপারে কোনো কথা বললে তাতে তিনি বিশেষ বিচলিত হন না। 'সুভা' গল্পে সুভার মায়ের মাঝে এই বিষয়গুলো দেখা যায় না। সুভা জন্ম থেকেই কথা বলতে অক্ষম। সুভার এই ত্রুটিকে তার মা নিজের অযোগ্যতা মনে করেন। সুভার কথা বলতে না পারা যেন তারই গর্ভের কলঙ্ক। তিনি সুভার এই অসম্পূর্ণতাকে নিজের লজ্জার কারণ মনে করে সুভাকে সহ্য করতে পারেন না। তাই বলা যায়, উদ্দীপকের সেলিনা বেগম এবং 'সুভা' গল্পের সুভার মায়ের প্রতিবন্ধী সন্তানের প্রতি আচরণগত বৈসাদৃশ্য রয়েছে।