1 Answers
উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বার্থপরতার সাদৃশ্য রয়েছে।
স্রষ্টার সৃষ্টি মানুষকে ঘৃণা করে স্রষ্টাকে খুশি করা যায় না। স্বার্থপর ভণ্ড ধর্মব্যবসায়ীরা এই সত্য স্বীকার করতে চায় না। তাই তারা আত্মস্বার্থে ধর্ম ও ধর্মীয় উপাসনালয়কে ব্যবহার করে।
'মানুষ' কবিতায় কবি ক্ষুধার্ত এক ভিখারিকে খাবার দিতে নারাজ মোল্লা ও পুরোহিতের আচরণের মধ্য দিয়ে সমাজে ধর্মের অপব্যবহারের দিকটি তুলে ধরেছেন। এখানে স্বার্থপর ধর্মব্যবসায়ীরা উপাসনালয়কে তাদের স্বার্থে ব্যবহার করেছে। মানুষের কল্যাণের জন্য তা ব্যবহার করেনি। তারা ভিখারিকে খাবার না দিয়ে মসজিদ-মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। কবিতার মোল্লা ও পুরোহিতের এই হীন আচরণের সঙ্গে উদ্দীপকের মজিদের আচরণ সাদৃশ্যপূর্ণ। মজিদ কৌশলে মসজিদ নির্মাণের ইট-সিমেন্ট আত্মসাৎ করে নিজের বাড়ি তৈরির কাজে লাগান। উভয় ক্ষেত্রেই স্বার্থান্বেষী ও অনৈতিক আচরণের দিকটি ফুটে উঠেছে।