উদ্দীপকের হতভাগ্য শ্রমিকের সঙ্গে 'রানার' কবিতার যে দিকের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের হতভাগ্য শ্রমিকের সঙ্গে 'রানার' কবিতার রানারের কর্মক্লান্ত অভাবী জীবনের সাদৃশ্য রয়েছে।
পৃথিবীজুড়েই শ্রমজীবীরা নানাভাবে শোষিত ও বঞ্চিত। তারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য বেতন পায়। অথচ এসব নিম্নশ্রেণির শ্রমজীবীর শ্রমেই দেশ এগিয়ে যায়। এদের শ্রমের ওপর দেশের উন্নতি নির্ভর করে।
উদ্দীপকের কবিতাংশে কবি শ্রমজীবীদের শ্রমের উপযুক্ত মূল্য ও মর্যাদার কথা বলেছেন। তিনি শ্রমজীবীদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি করেছেন। কারণ নিম্নশ্রেণির শ্রমজীবীরাই সভ্যতার নির্মাতা। তাদের ঘাম জড়ানো পরিশ্রমেই সভ্যতার উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশের কবির এই প্রত্যাশা 'রানার' কবিতায় প্রতিফলিত নিম্ন আয়ের চাকরিজীবী রানারের জীবনের পরিবর্তন প্রত্যাশার সঙ্গে একসূত্রে গাঁথা। উদ্দীপকে শ্রমজীবীদের যে দুঃখ, যন্ত্রণা এবং শ্রমের মূল্য ও মর্যাদা না পাওয়ার কথা বলা হয়েছে এ বিষয়টি 'রানার' কবিতার রানারের কর্মক্লান্ত অভাবী জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপক ও কবিতা উভয় স্থানেই শ্রমিকরা বঞ্চনার শিকার।