1 Answers

উদ্দীপকটি 'রানার' কবিতার রানারের পেশাগত দায়িত্ব পালনের দিকের সঙ্গে সম্পর্কিত। 

সমাজে নানা পেশার লোক বাস করে। প্রত্যেকের উচিত নিজ নিজ পেশার প্রতি যত্নবান হওয়া। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করার মধ্য দিয়েই ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ উন্নতির পথে এগিয়ে যায়।

উদ্দীপকে ডাক-হরকরার দায়িত্ববোধ, সততা ও সময়নিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে দীনু সরকারি ডাক নিয়ে ছুটে চলে। পথে এক মিনিট বিশ্রাম নেওয়ারও তার হুকুম নেই। ডাকবাবু তাকে সতর্ক করে দিয়েছেন এক মিনিটের ফেরে হাজারো লোকের ক্ষতি হয়ে যেতে পারে। দীনু তাই বৃষ্টির মধ্যেও ছুটে চলে। উদ্দীপকের দীনুর এই দায়িত্ববোধ ও ছুটে চলা 'রানার' কবিতার রানারের দায়িত্ববোধ ও ছুটে চলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রানারও অন্ধকার রাতে দস্যুর ভয় উপেক্ষা করে খবর আর টাকার বোঝা নিয়ে ছুটে চলে। কোথাও একটু বিশ্রাম নেওয়ার তার সময় নেই। তার জীবন ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে এলেও সে ছুটে চলে, সূর্য ওঠার আগেই সে ডাক নিয়ে শহরে পৌছাতে চায়।

6 views

Related Questions