1 Answers
উদ্দীপকের ফুলি ও 'রানার' কবিতার রানারের সাদৃশ্য রয়েছে দায়িত্ববোধ এবং অর্পিত দায়িত্ব পালনে সচেতনতায়।
জীবন-জীবিকার তাগিদে মানুষ নানা রকম কাজ করে। কোনো কাজই তুচ্ছ নয়। কাজের প্রতি যত্নবান এবং দায়িত্বশীলতাই মানুষকে মর্যাদাবান করে। জগতে শ্রম ও শ্রমের মর্যাদা যত বৃদ্ধি পায়, সভ্যতারও তত অগ্রগতি সাধিত হয়।
উদ্দীপকে বাসার কাজে নিয়োজিত দশ বছরের এক বালিকার দায়িত্ববোধ, কর্মদক্ষতা এবং তার প্রতি গৃহকর্তার পরিবারের লোকদের মানবিক আচরণের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে ফুলি রোগীকে ওষুধ খাওয়ানো, কাপড় কাচা, চা বানানো প্রভৃতি কাজ করে। বাড়ির সবার প্রতি সে সমান যত্ন ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে। এই দায়িত্বশীলতা ও কর্মসচেতনার দিকটি 'রানার' কবিতার রানারের দায়িত্ববোধ ও কর্মসচেতনতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রানারও সর্বদা সজাগ থাকে সূর্য ওঠার আগেই খবরের বোঝা নিয়ে শহরে পৌছে যাওয়ার জন্য; নিজে কষ্ট স্বীকার করে কিন্তু দায়িত্বে অবহেলা করে না।