1 Answers
(i) নং উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতি অবহেলা এবং নিমগাছের নিঃস্বার্থ অবদানের দিকটির সাদৃশ্য রয়েছে।
গাছ আমাদের প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। গাছের কারণে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এছাড়াও গাছ আমাদের মানবদেহেরও অনেক উপকার করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গাছের যত্ন করি না, এমনকি শত শত গাছ কেটেও নানা কাজে ব্যবহার করি। গাছের এই নিধন আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
(i) নং উদ্দীপকে গাছের প্রতি মানুষের অবহেলা এবং মানুষের প্রতি গাছের নিঃস্বার্থ অবদানের দিকটি ফুটে উঠেছে। গাছ আমাদের ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। এতকিছুর পরেও আমরা গাছের ডাল-পাতা ছিঁড়ে গাছকে কষ্ট দিই। গাছের তেমন কোনো যত্নও নেওয়া হয় না। উদ্দীপকে গাছের ছায়ায় বসে পথিক ক্লান্তি দূর করে, ফল খেয়ে তৃপ্তও হয়। আবার যাওয়ার সময় গাছের ডাল ভেঙে নিয়ে যায়, গাছের কথা ভাবে না। অপরদিকে গাছও নীরবে সব সহ্য করে। 'নিমগাছ' গল্পে নিমগাছের নানান গুণের কথা বলা হয়েছে। নিমগাছ বাড়ির পেছনে গজালে বিজ্ঞরা খুশি হন, কারণ এর অনেক গুণ রয়েছে। কেউ গাছের গোড়ায় চারপাশে বাঁধিয়ে দেয়, কেউ কচি ডাল চিবোয়, যাতে দাঁতের উপকার হয়। আবার অনেকে বলে নিমের হাওয়াও অনেক উপকারী। অথচ কেউ গাছটির যত্ন নেয় না। অবহেলায়-অনাদরে বেড়ে উঠতে থাকে নিমগাছ। যার যেভাবে উপকার নেওয়া দরকার সে নেয়, বিনিময়ে গাছের যত্ন কেউ করে না। এভাবে (i) নং উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতি অবহেলার দিকটির সাদৃশ্য রয়েছে।