1 Answers
একজন গৃহবধূর বৃত্তাবদ্ধ জীবন উপস্থাপনে উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
একটি পরিবারের সবকিছুর দায়িত্ব ন্যস্ত থাকে একজন গৃহবধূর ওপর। সংসার বৃত্তের মধ্যেই এগিয়ে চলে তার জীবন, কেটে যায় দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের তলে চাপা পড়ে যায় তার ব্যক্তিগত সব ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা-অনিচ্ছা।
'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্ম-নিপুণা এক গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। গৃহের গণ্ডিতে আবদ্ধ তার জীবন। পরিবারের প্রতিটি মানুষের জন্য তিনি অহর্নিশ কাজ করেন; বিসর্জন দেন নিজের সব ইচ্ছা, ভালো লাগা। কিন্তু বিনিময়ে তিনি পান না কিছুই। উদ্দীপকের গৃহবধূরও একই অবস্থা। নয় বছর বয়সে বউ হয়ে সংসারে আসেন, আর তারপর কেটে গেছে অনেক বছর। দশের ইচ্ছা পূরণ করতে করতে নিজের ইচ্ছার কথা ভাবারই সময় পাননি তিনি।