1 Answers

উদ্দীপক (ii)-এর সাথে 'নিমগাছ' গল্পের ঔষধি বৃক্ষের গুরুত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ।

বৃক্ষ মানুষের নিঃস্বার্থ উপকারী বন্ধু। জগতে বৃক্ষের দান অপরিসীম। ফুল, ফল, ছায়া, সৌন্দর্য এবং ওষুধের নানা রকম উপাদান দিয়ে বৃক্ষ আমাদের বাঁচিয়ে রাখে। অথচ আমরা বৃক্ষের অবদানকে স্বীকার করি না।

উদ্দীপক (ii)-এ একজন শিক্ষিত সচেতন মানুষের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এখানে গাইবান্ধার নাকাইহাট এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর ঔষধি বৃক্ষের প্রতি অনুরাগের দিকটি প্রতিফলিত হয়েছে। তিনি তার বাড়িতে বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির ঔষধি বৃক্ষের বাগান গড়ে তুলেছেন। বৃক্ষের অবদানের দিক বিবেচনা করে তিনি তার বাগান থেকে মানুষকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। উদ্দীপকের এই বিষয়টি 'নিমগাছ' গল্পের ঔষধি বৃক্ষের গুরুত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' গল্পেও নিমগাছের ঔষধি গুণের কথা বলা হয়েছে। ঔষধি গুণসম্পন্ন বলে কেউ এই গাছ কাটে না। এটির উপকারের দিক চিন্তা করে কেউ আবার শান দিয়ে গোড়া বাঁধিয়ে দেয়। কবিরাজ নিমগাছের বিভিন্ন উপকরণ ব্যবহার করে রোগীদের চিকিৎসা করেন। নিমগাছের থোকা থোকা ফুল, সবুজ পাতা সৌন্দর্য বিস্তার করে কবিভাবুকদের মুগ্ধ করে। উদ্দীপকের শওকত আলীও বৃক্ষের উপকারী দিক বিবেচনা করে বাগান গড়ে তুলেছেন। এভাবে উদ্দীপক (ii)-এর সাথে 'নিমগাছ' গল্পের ঔষধি বৃক্ষের গুরুত্বের দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

5 views

Related Questions