1 Answers
উদ্দীপকের ভাঙা কুলার আত্মকথনই যেন 'নিমগাছ' গল্পের মূল সুর। মন্তব্যটি যথার্থ।
গাছপালা জীবের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা থেকে জীবন বাঁচানোর ওষুধ এবং জীবন সাজানোর আসবাব ও প্রসাধনী পাওয়া যায়। বৃক্ষ বা গাছপালা মানুষের পরম বন্ধু। সবার উচিত এলুপ উপকারীর উপকার স্বীকার করা এবংকৃতজ্ঞতা প্রকাশ করা।
উদ্দীপক (ⅰ) এ একটি কুলার আত্মকথা তুলে ধরা হয়েছে। আজ কুলাটির কদর না থাকলেও এক সময় ছিল। সকলে তাকে দিয়ে নানা কাজ করাত। চাল পরিষ্কার, ধান থেকে চিটা আলাদা করা প্রভৃতি কাজে ব্যবহৃত হতো। এখন পুরনো হয়েছে বলে তা চুলার পাশে পড়ে। এই বিষয়টি নিমগাছ গল্পের নিমগাছের প্রতীকী চরিত্র গৃহকর্মনিপুন বউটি অনুকূপ নিমগাছ গল্পে নিমগাছ সর্বাংশে মানুষের প্রয়োজন মেটায়। অথচ সেই গাছটির প্রতি কেউ যত্নশীল নয়। ফলে দিনে দিনে সেই গাছটির গোড়ায় আবর্জনা জমে। অনাদরে পড়ে আছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের নানা গুণের কথা উল্লেখ আছে। কবিরাজ ঔষধি গুণের জন্য এ গাছের গুরুত্ব অনুধাবন করে। একজন কবি গাছটির প্রয়োজনের দিক না দেখে গাছটির পাতা, ফুল তথা সৌন্দর্যের প্রশংসা করেন। নিমগাছরূপী গৃহকর্ম-নিপুণা বধূটিরও একই অবস্থা। সবার তৃপ্তির জন্য সে সংসারের সব কাজ করে যায়।
উদ্দীপকে ভাঙা কুলা ও 'নিমগাছ' গল্পের নিমগাছরূপী গৃহবধূর একই অবস্থার শিকার। তারা উভয়েই অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে। বিনিময়ে তারা কিছুই পায় না। এমনকি তারা মুক্তির আনন্দ থেকেও বঞ্চিত। এভাবে তারা এক সূত্রে গাঁথা।