1 Answers
"উদ্দীপকের বিষয় 'সুভা' গল্পের আংশিক প্রতিফলন মাত্র, সামগ্রিকতা প্রকাশ করে না।"- মন্তব্যটি যথার্থ। মানুষের কাছ থেকে শারীরিক প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি প্রয়োজন সহানুভূতি। মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ তাদের কষ্ট দূর করতে পারে। আমাদের সবার মাঝে এই মমত্ববোধের উন্মেষ ঘটাতে হবে।
উদ্দীপকের অন্ধবধূ তার প্রখর অনুভবশক্তি দ্বারা জগৎ-সংসারের সবকিছু অনুভব করতে পারে। অথচ অন্ধ হওয়ার কারণে সে পরিবারে যোগ্য মর্যাদা পায় না। অন্ধত্বের অভিশাপের চেয়ে সবার অবহেলা তাকে বেশি কষ্ট দেয়। 'সুভা' গল্পের সুভাও বাষ্প্রতিবন্ধী। সুভার মা এটাকে আপন নিয়তির দোষ মনে করলেও তার বাবা তাকে খুব ভালোবাসেন। কেউ তার সাথে না মিশলেও বাবার আশ্রয়ের একটি বিশাল জগৎ আছে তার। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের সঙ্গে সে ভাব বিনিময় করে। গল্পে আরও প্রতিফলিত হয়েছে কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার চিন্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি, সহমর্মিতা, অনুভূতির তীক্ষ্ণতা ইত্যাদি, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত।
উদ্দীপকে শারীরিক প্রতিবন্ধী মানুষের কষ্টের দিক প্রতিফলিত হয়েছে মাত্র। কিন্তু 'সুভা' গল্পে লেখক প্রচণ্ড মমত্ববোধে বাষ্প্রতিবন্ধী এক কিশোরীর মধ্য দিয়ে পৃথিবীর সব প্রতিবন্ধী মানুষের সার্বিক চিত্র তুলে ধরার প্রয়াস চালিয়েছেন এবং সেই সঙ্গে উঠে এসেছে আলোচিত নানা বিষয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।