1 Answers

"মিল থাকলেও উদ্দীপকের ভাবার্থে 'মমতাদি' গল্পের সামগ্রিকতা অনুপস্থিত।”- মন্তব্যটি যথার্থ। 

মানবিকতা মানুষের অন্যতম প্রধান একটি গুণ। নানা সমস্যা-সংকটে মানুষ অন্যের স্নেহ-মমতা ও ভালোবাসার প্রত্যাশা করে। এজন্য জগতের প্রত্যেক মানুষেরই উচিত অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া।

উদ্দীপকে খলিফা উমরের মাঝে ভৃত্যের প্রতি ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। খলিফা উমর নিজে হেঁটে উটের রশি ধরেছেন, আর ভৃত্যকে উটের পিঠে আরামে বসার সুযোগ দিয়েছেন। 'মমতাদি' গল্পের মমতাদিও স্কুলপড়ুয়া ছেলেটির বাড়িতে যথেষ্ট সম্মান ও ভালোবাসা পেয়েছে। গৃহকর্মীর কাজ করলেও সেই পরিবারের লোকজন তার সঙ্গে ভালো আচরণ করেছে। মমতাদির আচরণেও কাজের প্রতি দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং গৃহকর্ত্রী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতাবোধ প্রতিফলিত হয়েছে।

উদ্দীপকে 'মমতাদি' গল্পের কাজের মানুষের প্রতি ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। কিন্তু 'মমতাদি' গল্পে জীবনের বাস্তবতায় মমতাদির কষ্ট, তার আত্মমর্যাদাবোধ, কর্তব্যনিষ্ঠা, কৃতজ্ঞতা, স্কুলপড়ুয়া ছেলেটির প্রতি মমতাদির অকৃত্রিম স্নেহ ইত্যাদি বিষয় প্রকাশ পেয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় সাম্যবাদী মনোভাব বা ভৃত্যের প্রতি ভালোবাসা প্রদর্শনের মিল থাকলেও উদ্দীপকের ভাবার্থে 'মমতাদি' গল্পের সামগ্রিকতা অনুপস্থিত। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions