1 Answers
উদ্দীপকে মি. আলমের ভাবনা হার্জবার্গের তত্ত্বের প্রেষণামূলক উপাদানের সাথে সম্পৃক্ত- যা যথার্থ।
প্রতিষ্ঠানের যেসব উপাদানের উপস্থিতি কর্মীদেরকে প্রণোদিত করে তাকেপ্রেষণামূলক উপাদান বলে।
উদ্দীপকে মি. আলম একটা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহকারী বিক্রয় ব্যবস্থাপক। তার ভাবনা নতুন প্রতিষ্ঠানে কাজে দক্ষতার পরিচয় দিতে পারলে বেতন ও সুযোগ-সুবিধা সবই বাড়বে। এক্ষেত্রে মি. আলমের ভাবনা হিসেবে সাফল্য অর্জন, স্বীকৃতি, সৃষ্টিধর্মী ও প্রতিযোগিতাপূর্ণ কাজের মধ্যে দিয়ে অগ্রগতি অর্জন, দায়িত্ব ও ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা প্রভৃতি বিষয় হার্জবার্গের দ্বি-উপাদান প্রেষণামূলক উপাদানের সাথে সম্পর্কিত। এরূপ উপাদানের অনুপস্থিতিতে কর্মীরা কাজে প্রেষিত হয় না, ফলে তারা গতানুগতিক নিয়মে কাজ সম্পাদনে সচেষ্ট থাকে। তাই এসব উপাদানের উপস্থিতি কর্মীদেরকে কাজের সাথে অধিক হারে সম্পৃক্ত হতে মনোযোগসহকারে কার্যসম্পাদনে উদ্বুদ্ধ করে।
পরিশেষে বলা যায়, উপরিউক্ত উপাদানসমূহ একটি কাজকে কর্মীর নিকট আকর্ষণীয় ও পুরস্কারযোগ্য করে তোলে। তবে এগুলোর অনুপস্থিতিতে তারা অসন্তুষ্টিবোধ করে না; বরং তারা নিরপেক্ষ থাকে এবং স্বাভাবিক গতিতে কর্মসম্পাদন করে।'