1 Answers

'সবুজ সাহেবের কাজটি ব্যবসায়িক অর্থসংস্থানের সাথে সম্পৃক্ত'- বক্তব্যটি যৌক্তিক বলে আমি মনে করি।

 অর্থসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উৎস থেকে অর্থ সংগ্রহ ও তা কাজে লাগানো হয়। যেকোনো ব্যবসায় পরিচালনা করতে অর্থ প্রয়োজন হয়। ব্যবসায়ী ব্যক্তিগত সঞ্চয় ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এ অর্থ সংগ্রহ করতে পারেন। আবার তিনি বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজনদের কাছ থেকে ধার হিসেবেও অর্থ নিতে পারেন।

উদ্দীপকের সবুজ সাহেব একজন ব্যবসায়ী। তিনি ভাবছেন, তার ব্যবসায়টি সম্প্রসারণ করবেন। এজন্য তার অর্থের প্রয়োজন। তাই চীন তিনি মি. রকিবের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে ব্যবসায় সম্প্রসারণের কাজ করছেন। তবে এক্ষেত্রে মি. রকিবকে ব্যবসায়ের মুনাফা দিতে হবে। মা কে ব্যবসায় শুরু এবং এর পরিধি বাড়ানোর জন্য মূলধন প্রয়োজন। প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা গেলে ব্যবসায়ের পরিধি বাড়ানো সহজ হয়। তাই সবুজ সাহেব, মি. রকিবের কাছ থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে মূলধনের ব্যবস্থা করেছেন। ফলে তার ব্যবসায় সম্প্রসারণের কাজ সহজ হয়েছে। সুতরাং, সবুজ সাহেবের এ কাজটি অর্থসংস্থানের সাথে সম্পৃক্ত।

6 views

Related Questions