1 Answers
যে সকল উপাদানের অনুপস্থিতি প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টি করে তাকে রক্ষণাবেক্ষণমূলক বা হাইজিন উপাদান বলে। 'হাইজিন' শব্দটি চিকিৎসাশাস্ত্র থেকে নেওয়া। অর্থাৎ এ ধরনের 'উপাদানের অনুপস্থিতিতে কর্মীরা অসন্তুষ্ট হয় কিন্তু উপস্থিতিতে কর্মীরা প্রেষিত হয় না। হার্জবার্গ কোম্পানির নীতি ও প্রশাসন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, তত্ত্বাবধায়কের সাথে কর্মীদের আন্তঃবাহ্যিক সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, অধস্তনদের সাথে নির্বাহীর সম্পর্ক, বেতন, চাকরির নিরাপত্তা, ব্যক্তিগত জীবনে সময় দান, কর্ম পরিবেশ ও পদমর্যাদা ইত্যাদি উপাদানসমূহকে এর অন্তর্ভুক্ত করেছেন।
হার্জবার্গ মনে করতেন, প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণমূলক উপাদানের উপস্থিতি অবশ্যই কাম্যমানের থাকবে বলে কর্মীরা প্রত্যাশা করে। তাই যখন তা থাকে না তখন কর্মীরা খুবই অসন্তুষ্ট হয় এবং প্রয়োজনে তারা আন্দোলন বা সংগ্রাম করে তা অর্জনের চেষ্টা করে। এগুলো পাওয়া যেহেতু কর্মীরা অধিকার মনে করে তাই এ সব বিষয়ের উপস্থিতি- কর্মীদের কার্যক্ষেত্রে প্রণোদিত করার কারণ বিবেচিত হয় না।