1 Answers
উদ্দীপকে স্টার টয়লেট্রিজের ক্ষেত্রে কর্মীদের কার্যসন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মীদেরকে সঠিকভাবে প্রেষণা দেওয়া হলে তাদের কাজের প্রতি একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পায়। ফলে তাদেরকে নিবিড়ভাবে তত্ত্বাবধান করার প্রয়োজন হয় না।
উদ্দীপকে স্টার টয়লেট্রিজ লিমিটেড গাজীপুরে একটি নতুন কারখানা প্রতিষ্ঠা করে। উক্ত প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের সুবিধার্থে তিনটি বাস প্রদান করে। এতে কর্মীদের যাতায়াতের ঝামেলা পোহাতে হয় না। ফলে কর্মক্ষেত্রে কর্মীদের কার্যসন্তুষ্টি বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানে কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করতে পারায় কর্মীদের মনোবল ও দক্ষতা বৃদ্ধি পায় এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। স্টার টয়লেট্রিজ লিমিটেড কারখানার কর্মীরা সন্তুষ্ট হওয়ায় অন্য কারখানার কর্মীদের নিকট প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করা শুরু করে। এতে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। কর্মীসন্তুষ্টির ফলে প্রতিষ্ঠানের কর্মীরা নিজের মনে করে কাজ' করে, এতে মানসম্মত কার্যসম্পাদন হয়ে থাকে। অর্থাৎ 'কর্মীকে সঠিকভাবে উৎসাহিত করতে পারলে তার মাধ্যমে সর্বোচ্চ কার্যসম্পাদন করা যায়।
পরিশেষে বলা যায়, স্টার টয়লেট্রিজ লিমিটেডের কর্মীদের কর্মক্ষেত্রে অনার্থিক প্রেষণার যাতায়াত সুবিধা প্রদান করায় তারা সর্বোচ্চ কার্যসন্তুষ্টি অর্জন করে। এতে সহজেই প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সম্ভব হয়।