নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে নাইট-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ, ধর্ম, রাষ্ট্র, প্রতিষ্ঠান তথা সকল ক্ষেত্রেই অতি প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠানই সফলতার মুখ দেখতে পারে না।
উদ্দীপকে সাইফুর রহমান কার্যের প্রকৃতি অনুযায়ী কার্যবিভাজন করেন। তিনি সংগঠনের মাধ্যমে যোগ্য কর্মী নির্বাচন করে উপযুক্ত কর্মে নিয়োজিত করেন। সাইফুর রহমান কর্মীদেরকে কেবল দায়িত্বই প্রদান করেন না সাথে সাথে যথাযথ কর্তৃত্বও প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্রিত করেন এবং কর্মীদের ওপর অর্পিত দায়িত্বের খোঁজ-খবর নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করেন। অর্থাৎ সাইফুর রহমানের জবাবদিহিতা কাজটি দ্বারা প্রতিষ্ঠানের কর্মীরা সর্বদা তাদের কাজ সম্পর্কে সজাগ থাকে এবং তারা সর্বোচ্চ দক্ষতা প্রয়োগে সচেষ্ট থাকে। এক্ষেত্রে কার্যের প্রকৃতি অনুযায়ী কার্যবিভাজন, দক্ষতা ও যোগ্যতার আলোকে কর্মী নির্বাচন, তাদের দায়িত্ব ও কর্তৃত্ব, জবাবদিহিতা ইত্যাদি নির্ধারণ এবং ব্যক্তি, অন্যান্য সম্পদ ও উপায়-উপকরণের মধ্যে সম্পর্ক সৃষ্টি ও সমন্বয়সাধন করা হয়। এতে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনের পথে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাইট-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা অত্যন্ত ব্যাপক।