1 Answers

উদ্দীপকে আলমের সফলতায় উদ্যোক্তাসুলভ গুণাবলি কাজে লেগেছে।

শিল্প বা ব্যবসায় স্থাপনে সরকারি, বেসরকারি বা বিভিন্ন যৌথ সংস্থার মাধ্যমে সহযোগিতা নিয়েই একজন উদ্যোক্তাকে শিল্প বা ব্যবসায় স্থাপন এবং পণ্য বা সেবা উৎপাদনে মনোনিবেশ করতে হয়।

উদ্দীপকে আলম ঋণ প্রদানকারী সংস্থাটির আর্থিক ও কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে সফলতা অর্জনের পেছনে রয়েছে তার উদ্যোক্তাসুলভ গুণাবলি। উদ্যোক্তার অন্যতম গুণ হলো সুযোগের সদ্ব্যবহার করা। এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক উদ্যোক্তাদের যে আর্থিক ও কারিগরি সাহায্য প্রদান করে তিনি উক্ত সহায়তার যথার্থ ব্যবহার করেছেন। কেবল সহায়তা লাভ করার মাধ্যমে ব্যবসায়ে সফলতা অর্জন করা যায় না। সে তার উদ্যোক্তাসুলভ গুণাবলির মাধ্যমে কারখানা যথাযথভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে সফলতা অর্জন করতে পেরেছেন।

সুতরাং, আলমের সফলতায় তার উদ্যোক্তাসুলভ গুণাবলি কাজে লেগেছে।

4 views

Related Questions