আকিব গ্রুপের জুট মিলের সফলতায় কোনটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে আকিব গ্রুপের জুট মিলের সফলতায় নিরবচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।
পরিকল্পনা ব্যবস্থাপনার ভিত্তি। প্রতিষ্ঠানের সফলতা ও বিফলতা সরাসরি পরিকল্পনার উৎকর্ষতার ওপর নির্ভরশীল।
উদ্দীপকে আকিব গ্রুপ পরিকল্পনা অনুযায়ী কপোতাক্ষ নদের তীরে জমি ক্রয় করে জুট মিল কারখানা স্থাপন করে। কর্মী নিয়োগ এবং পাট ক্রয়ের মাধ্যমে মিলটি চালু করা হলো। পরিকল্পনা অনুযায়ী ক্রমাগতভাবে কার্যাবলি সম্পাদন করাতে প্রতিষ্ঠানটি প্রথম বছরে সফলতা অর্জন করতে সক্ষম হলো। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে নিরবচ্ছিন্ন গুণটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এক্ষেত্রে পরিকল্পনাবিহীন অবস্থায় কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। এজন্য একটি পরিকল্পনার মেয়াদকাল শেষ হবার পূর্বেই আর একটি পরিকল্পনা প্রণয়ন করে রাখতে হয়, যাতে প্রতিষ্ঠান কখনও পরিকল্পনাহীন অবস্থার সম্মুখীন না হয়। এক্ষেত্রে আকিব কারখানায় নিরবচ্ছিন্নভাবে কাজ সম্পাদিত হওয়ায় প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়িত হয়। ফলে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে।
পরিশেষে বলা যায়, উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো একটি পরিকল্পনাকে আদর্শ পরিকল্পনায় পরিণত করে এবং এর মাধ্যমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা সহজ হয়।