বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে- ব্যাখ্যা কর। (প্রয়োগ)
6 views
1 Answers
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে।
জনগণের অভাব মোচনের উপকরণাদি সরবরাহের নিমিত্তে প্রাকৃতিক সম্পদ সংগ্রহকরণ, উৎপাদন ও বণ্টনের প্রচেষ্টায় অবিরত নিযুক্ত থেকে মানুষ যে পরিবেশ সৃষ্টি করে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। বাংলাদেশে রয়েছে প্রচুর জর্নশক্তি। জনশক্তি ও সস্তা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। আর এই সুনামের পিছনে এদেশের দক্ষ জনশক্তি এবং উদ্যোক্তাদের ভূমিকা অগ্রগণ্য। এই দক্ষ জনশক্তি অর্থনৈতিক পরিবেশের অন্যতম উপাদান হিসেবে পরিগণিত হয়। তাই বলা যায়, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে।
6 views
Answered