1 Answers
গণমাধ্যমের ভূমিকা সমকালীন বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে।
গণমাধ্যমের বিকাশের ফলে মানুষের চিন্তা-ভাবনা ও কর্মকৌশলে দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। বিশেষত বিশ্বব্যাপী যুব জনশক্তির সামাজিক গণমাধ্যমে যুক্ত হওয়া এবং চিন্তা আদান-প্রদানের প্রবণতা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র চিন্তা আদান-প্রদানই নয়, চিন্তাকে কাজে পরিণত করার উদ্যোগও পরিলক্ষিত হচ্ছে। ফলে গণমাধ্যম ক্রমাগতভাবে সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করা যেতে পারে, যা মূলত গণমাধ্যমের সুবাদেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে সরকারের পক্ষ থেকে এই কাঠামোর পরিবর্তনের ঘোষণা এসেছে।
4 views
Answered