1 Answers

উদ্দীপকে পোশাক শিল্পের উন্নয়নে শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের যথাসময়ে ন্যায্য পারিশ্রমিক প্রদান, মানবসম্পদের উন্নয়ন, অর্থনৈতিক বাধা দূর, সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধিসহ বেশকিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।

পোশাক শিল্প স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ কাজ। তবে এজন্যে অনুকূল বিনিয়োগ পরিবেশ প্রয়োজন। বাংলাদেশে পোশাক শিল্প উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশকিছু সমস্যার কারণে পোশাক শিল্পের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌছতে পারেনি। তবে এজন্যে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণে সরকারি পৃষ্ঠাপোষকতার পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে অনুকূল শিল্পনীতি, বাণিজ্য নীতি, করনীতি, বিনিয়োগ নীতি, রপ্তানি নীতি প্রণয়ন করতে হবে। এছাড়া সহজ শর্তে যাতে উদ্যোক্তাগণ ঋণ - পায় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়াও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নসহ ন্যায্য পারিশ্রমিক যাতে পায়, সেজন্যে কার্যকর আইন প্রণয়ন করতে হবে।

সুতরাং, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের যথাসময়ে ন্যায্য পারিশ্রমিক প্রদান, সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধিসহ বেশকিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।

4 views

Related Questions