1 Answers
উদ্দীপকের জনাব রফিক সাহেবের কারখানার পার্শ্ববর্তী একটি কারখানায় আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি এবং অনেক শ্রমিক আহত হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল না। অথচ তার কারখানায় যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা থাকত তা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। উদ্দীপকের উল্লিখিত দুর্ঘটনা এড়ানোর জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল-
- উন্নত শর্ট-সার্কিট প্রতিরোধ ব্যবস্থা।
- জরুরি ক্ষেত্রে সহজ নির্গমন পথ।
- নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা।
- দুর্ঘটনার সময় প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর প্রশিক্ষণ।
- দুর্ঘটনার সময় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানি ও বালু সংরক্ষণ এবং
- শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি প্রভৃতি।
পূর্ব থেকেই উপর্যুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা থাকলে জনাব রফিক সাহেবের পার্শ্ববর্তী কারখানায় আগুন লাগার সম্ভাবনা থাকত না; আগুন লাগলেও ক্ষয়ক্ষতি এড়ানো যেত।
4 views
Answered