অবস্থা বিবেচনায় উদ্দীপকের বণিক সমিতির কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে যমুনা লিমিটেডের ব্যবসায় নৈতিকতা বৃদ্ধিতে বণিক সমিতির ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করতে বণিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
যমুনা লিমিটেড ব্যবসায় নৈতিকতা বর্জন করে তার কাগজ কারখানার বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। এসব বর্জ্য পদার্থের কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ঐ পানিতে বিচরণে অনুপযোগী হয়ে পড়ে। তাই বণিক সমিতি উক্ত শিল্পকারখানার বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সভার আয়োজন করে যমুনা লিমিটেডকে সচেতন করে দিতে পারে। যদি উক্ত সভার কোনো ফল না পাওয়া যায় তবে বণিক সমিতি পরিবেশ দূষণ আইনানুযায়ী যমুনা লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এতে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান সচেতন হবে।
সুতরাং বলা যায়, বণিক সমিতি পরিবেশ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যমুনা লিমিটেডের নৈতিকতা বৃদ্ধি করতে পারে।