1 Answers
উদ্দীপকের কর্ণফুলী ব্রিকস কর্তৃক পরিবেশের এমন দুরবস্থা সৃষ্টিতে জেলা বণিক সমিতির আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একটি এলাকার বা অঞ্চলের বিভিন্ন ধরনের ব্যবসায়ী একত্রিত হয়ে বণিক সভা গঠন করে। ব্যবসায়ীদের সামাজিক দায়বোধের বিষয়ে তারা পরামর্শ প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় বণিক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন আঞ্চলিক বণিক সভাগুলো একত্রিত হয়ে জাতীয় বণিক সভা গড়ে তোলে। পরিবেশ সুরক্ষায় বণিক সভার গুরুত্ব অনেক বেশি। কারণ ব্যবসায় সংগঠনগুলোর সার্বিক দিকগুলো বণিক সভা দেখাশোনা করে। ফলে পরিবেশ সংরক্ষণ করাও বণিক সভার অন্যতম দায়িত্ব। পরিবেশ সুরক্ষায় সরকার যে সকল আইন প্রণয়ন করেছে তা যেন সদস্যরা মেনে চলে তা প্রতিষ্ঠানের দায়িত্ব।
উদ্দীপকের আলোকে বুড়ীগঙ্গা নদীর তীরে কর্ণফুলী ব্রিকস নামে একটি ইটভাটা অবস্থিত। সে ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া সমগ্র এলাকাকে দূষিত করছে। এলাকাবাসী বিষয়টি জেলা বণিক সমিতির দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুফল পায়নি। ফলে এলাকার শিশু বৃদ্ধসহ সকলেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশের এমন দুরবস্থার জন্য বণিক সমিতির উচিত আইনগত ব্যবস্থা নেওয়া। এর ফলে এলাকাবাসী এ দুরবস্থা থেকে পরিত্রাণ লাভ করতে পারবে। জেলা বণিক সমিতির দায়িত্বে অবহেলার কারণে এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। তাই বণিক সমিতির উচিত সঠিক ব্যবস্থা গ্রহণ করা।
পরিশেষে বলা যায় যে, জেলা বণিক সমিতির সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে কর্ণফুলী ব্রিকস কর্তৃক পরিবেশের এমন দুরবস্থার হাত থেকে পবিত্রাণ লাভ করা সম্ভব।