1 Answers

উদ্দীপকের ব্যবসায়টি সফলতা অর্জনের ব্যবসায় পরিবেশের ব্যাপক প্রভাব রয়েছে বলে আমি মনে করি।

একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপাশ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। সাধারণত যেকোনো দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা প্রভাবিত হয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি দেশের অবস্থান ভূপ্রকৃতি, পাহাড়- পর্বত, জলবায়ু, সমুদ্র, নদ-নদী ইত্যাদি গুরুত্বপূর্ণ এবং অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি, শিক্ষা ও সংস্কৃতি, সরকার ও নীতিমালা ইত্যাদি অধিক গুরুত্বপূর্ণ। ব্যবসায় পরিবেশের উপাদান বিদ্যমান থাকলে প্রতিষ্ঠানটির সফলতা নিশ্চিত। কারণ এ উপাদানের ওপর নির্ভর করে কোনো প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা।

উদ্দীপকের জনাব রাজীব নরসিংদীর মাধবদীতে একটি জামদানি শাড়ীর কারখানা স্থাপন করেন। মাধবদীতে দক্ষ পোশাক শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটিতে ব্যবসায় পরিবেশের এ অপ্রাকৃতিক উপাদান বিদ্যমান থাকায় প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করতে সক্ষম হয়েছে। তাদের তৈরিকৃত জামদানি শাড়ি দেশে-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ফলশ্রুতিত প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

পরিশেষে বলা যায়, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশ ব্যাপক ভূমিকা পালন করে। জনাব রাজীবের ব্যবসায়ে ব্যবসায় পরিবেশের উপাদান বিদ্যমান থাকায় তার প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।

5 views

Related Questions