1 Answers

উদ্দীপকে মি, চৌধুরী সফলতা অর্জনে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।

সাংগঠনিক কাঠামোর যে পর্যায়ের ব্যবস্থাপকগণ সরাসরি শ্রমিক- কর্মীদের পরিচালনার সাথে জড়িত থাকে, তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। 

উদ্দীপকে মি. চৌধুরী একটি প্রতিষ্ঠানের এমডি। তিনি মনে করেন, মাঠ পর্যায়ে কাজ সঠিকভাবে না হলে উপরের চিন্তায় কোনো কাজ হবে না। তাই তিনি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ নানান সুযোগ-সুবিধার প্রতি যত্নশীল থাকেন। কারণ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ শ্রমিক-কর্মীদের পরিচালনা, তাদের কাজের তদারকি, সমন্বয়সাধন, প্রেষণা দান, রেকর্ড সংরক্ষণ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করে থাকেন। এ পর্যায়ের ব্যবস্থাপকগণ সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রতিষ্ঠান সফল হতে পারে না।

তাই মি. চৌধুরী সফলতা অর্জনে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেছেন।

5 views

Related Questions