1 Answers

আনিকা রাতকানা রোগে আক্রান্ত হয়েছে।

রাতকানা রোগের প্রধান কারণ দেহে ভিটামিন 'এ' এর ঘাটতি দেখা দেওয়া। আনিকার মতো সমস্যায় যেন পরবর্তীতে কেউ আক্রান্ত না হয় এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিম্নরূপ:

১. গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন 'এ' যুক্ত খাবার খাওয়াতে হবে। যেমন-কলিজা, মাখন, ঘি, ডিম, মাছের তেল, সবুজ ও হলুদ শাকসবজি, ফলমূল ইত্যাদি। 

২. জন্মের পর শিশুকে মায়ের বুকের শালদুধ দিতে এবং দু বছর বয়স পর্যন্ত বুকের দুধ দিতে হবে। 

৩. শিশুর ৬ মাস বয়সের পর বাড়তি খাবারে ভিটামিন 'এ' সমৃদ্ধ উপাদান রাখতে হবে এবং শিশুর খাদ্য অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে। কারণ ভিটামিন 'এ' শোষণের জন্য তেল আবশ্যক। অন্ধত্ব নিবারণের জন্য শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে ১,০০,০০০ আই, ইউ ক্যাপসুল প্রতি ৬ মাস অন্তর ৫ বছর পর্যন্ত শিশুকে দিতে হবে। 

৪. প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও খাদ্য তালিকায় পর্যাপ্ত স্নেহ পদার্থ থাকতে হবে। 

৫. ভিটামিন 'এ' এর অভাবজনিত অবস্থা প্রচার করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

এভাবে সচেতনতা সৃষ্টি ও পর্যাপ্ত ভিটামিন 'এ' গ্রহণের মাধ্যমে আনিকার মতো চোখের সমস্যাসহ অন্যান্য রোগ প্রতিরোধ করা সম্ভব।

5 views

Related Questions