1 Answers
চিমেন ও বাংলাদেশের জহুরুল ইসলামের মতো মানুষগুলো বর্তমান সময়ের উদ্যোক্তাদের আদর্শ হওয়া উচিত।
সফল উদ্যোক্তারা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন। তারা সবার আদর্শ হিসেবে কাজ করেন। তাদের দেখে নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হন এবং তাদের কর্মস্পৃহা বেড়ে যায়। বাংলাদেশে স্যামসন এইচ চৌধুরী, জহুরুল ইসলাম হলেন সফল উদ্যোক্তা।
উদ্দীপকের চিমেন চীনা নাগরিক এবং প্রকৌশলী। তিনি একজন সফল উদ্যোক্তা। বর্তমানে তিনি সফটওয়্যার তৈরি করে সফল হয়েছেন। আর জহুরুল ইসলাম, ইসলাম গ্রুপ অব কোম্পানিজ-এর মালিক। তিনিও একজন সফল ও অনুকরণীয় উদ্যোক্তা।
চিমেন ও জহুরুল ইসলামের মতো মানুষগুলো খুবই পরিশ্রমী, মেধাবী এবং অধ্যবসায়ী। বর্তমান সময়ের উদ্যোক্তারা তাদের জীবনী থেকে এসব বিষয় জানতে ও শিখতে পারবে। এতে তারা অনুপ্রাণিত হবে এবং তাদের অনুসরণ করে অনেকে ব্যবসায় উদ্যোগে এগিয়ে আসবে। সেই সাথে কীভাবে ছোট থেকে বড় হবে তা শিখতে পারবে। আবার, কীভাবে সৎ থেকে ব্যবসায় পরিচালনা করতে হয় তা জানতে পারবে। এছাড়া, কীভাবে সুযোগের সদ্ব্যবহার করে এবং ঝুঁকি মোকাবেলার মাধ্যমে মুনাফা লাভ করা যায় তা জানতে পারবে। এসব বিষয় গণমাধ্যমে প্রচারিত হলে নতুন উদ্যোক্তারা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলবে। তাই বলা যায়, চিমেন এবং জহুরুল ইসলামের মতো মানুষগুলো বর্তমান সময়ের নতুন উদ্যোক্তাদের আদর্শ হওয়া উচিত।