1 Answers

মি. সোবহানের মতো উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অপরিসীম।

মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তারা ব্যবসায়ের কিছু অর্থ সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। মানসম্মত পণ্য উৎপাদন, জনহিতকর কাজ, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি উদ্যোক্তাদের সামাজিক দায়িত্ব।

উদ্দীপকের মি. সোবহান টঙ্গীতে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি কারখানায় কয়েকজন শ্রমিক নিয়োগ করেন। তিনি উৎপাদিত পণ্যের গুণগত মানের সাথে কোনো আপোস করেন না। তিনি সব কাজকে সমান চোখে দেখেন।

মি. সোবহান তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের মাধ্যমে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আবার, সমাজের ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করছেন। এতে ক্রেতারা ভালো মানের পণ্য পেয়ে উপকৃত হচ্ছে। এছাড়া এ ধরনের উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের মুনাফা থেকে সঠিকভাবে কর দেন। ফলে সরকার এই অর্থ দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করতে পারে। এভাবে সমাজের সব পক্ষই উদ্যোক্তাদের মাধ্যমে উপকৃত হয়। তাই বলা যায়, মি. সোবহানের মতো উদ্যোক্তার সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অনেক।

5 views

Related Questions