শিশু কর্ণার' তৈরি ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ- মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'শিশু কর্ণার' তৈরি ঢাকা ব্যাংকের সামাজিক দায়বন্ধতার বহিঃপ্রকাশ- উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক বলে আমি মনে করি।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধ নিয়েই এটি গঠিত ও পরিচালিত হয়। তাই ব্যবসায়ীকে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়।
উদ্দীপকের ফখরুল আবেদীন মিলন ঢাকা ব্যাংক-এর বৈদেশিক মুদ্র বিনিময় শাখার ব্যবস্থাপক। তিনি ব্যাংকটির একটি নির্দিষ্ট স্থানে 'শিশু কর্ণার' গড়ে তোলেন। এখানে শিশুদের ছবি আঁকার ব্যবস্থা কর হয়েছে। শিশুদের একটি সুন্দর ভবিষ্যত উপহার দেওয়ার জন্য ফখরুল আবেদীন মিলন এ ধরনের উদ্যোগ নিয়েছেন। এতে শিশুদের সৃজনশীলতা বিকাশ হবে। অন্যদিকে, শিশুদের ছবি আঁকার সময়ের মধ্যে তাদের অভিভাবকরা স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং কাজ করে নিতে পারবে। এতে কম সময়ে, নিশ্চিন্তে ও ঝামেলামুক্তভাবে ব্যাংকিং কাজ করা সম্ভব হবে। ফখরুল আবেদীন মিলনের এ জনহিতকর কাজের উদ্যোগে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। কার্যক্রম ঐ অভিভাবক এবং শিশুদের উপকার করছে। এটি সামাজিক দায়িত্বের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত এ দায়িত্ব পালনের ফলে তার ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদ বাড়বে।
সুতরাং, তার কার্যক্রমে সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হয়েছে।