1 Answers

বাংলাদেশের শিল্প উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।

ব্যবসায়ের প্রয়োজনে অর্থসংস্থানের জন্য বাণিজ্যিক ব্যাংক একটি অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক) ও বাংলাদেশ কৃষি ব্যাংক সারা দেশে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের দ্রুত প্রসারের জন্য বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে।

উদ্দীপকের জনাব আলী নিজস্ব অর্থ ও আত্মীয়স্বজন থেকে পুঁজি সংগ্রহ করে একটি কারখানা স্থাপন করেন। কিন্তু, চলতি পুঁজির অভাবে তিনি কারখানাটির উৎপাদন চালু রাখতে পারছেন না। তাই তিনি এনজিও বা বাণিজ্যিক ব্যাংক থেকে চলতি পুঁজি সংগ্রহ করতে চাচ্ছেন।

জনাব আলী চলতি মূলধনের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে সর্বোচ্চ সহায়তা পেতে পারেন। কারণ, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাণিজ্যিক ব্যাংক বিশেষ সহায়তা দিচ্ছে। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে এসএমই খাতের উন্নয়নে কাজ করছে। এতে ব্যবসায় উদ্যোক্তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উৎসাহিত হচ্ছেন। ফলে শিল্প সংক্রান্ত বিভিন্ন কাজে দেশের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া শিল্পপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। তাই বলা যায়, বাংলাদেশের শিল্প উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম।

4 views

Related Questions