1 Answers
জনাব জামানের বোতাম তৈরির কারখানা স্থাপনে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।
যেকোনো ব্যবসায় শুরু করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন। এ অর্থ না থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা কঠিন কাজ। নতুন উদ্যোক্তাদের জন্য এ মূলধন বেশি প্রয়োজন হয়। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ নেওয়া ও স্থাপনে সহায়তাকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অবদান রেখে চলছে।
উদ্দীপকের জনাব জামান একটি বোতাম তৈরির কারখানা স্থাপনের চিন্তা করলেন। এক্ষেত্রে তার আগের অভিজ্ঞতাও আছে। কিন্তু কিছু বাধার কথা চিন্তা করে তিনি আগাতে পারছিলেন না। পরে এক ব্যাংক কর্মকর্তা তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করবেন বলে আশ্বস্ত করলেন।
জনাব জামান ব্যাংক থেকে শিল্প স্থাপন সংক্রান্ত বিনিয়োগপূর্ব পরামর্শ, পণ্য নির্বাচন, বাজারজাতকরণ প্রভৃতি বিষয়ে পরামর্শ নিতে পারবেন। ঋণ নিলে ব্যাংক জনাব জামানের স্বল্পমেয়াদি পুঁজির অভাবও মেটাবে। তাই বলা যায়, জনাব জামান ব্যাংক থেকে ঋণ নিলে ব্যবসায়ে লাভ করতে পারবেন।