1 Answers
ঘটনা-২-এ জনাব নাজিম আলী কৃষি উন্নয়নের জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠান তথা বাংলাদেশ কৃষি ব্যাংকের শরণাপন্ন হন। আর জনাব নাজিম আলী ঋণের জন্য কৃষি ব্যাংকের শরণাপন্ন হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।
বিশেষ লক্ষণ অর্জন, যেমন- শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠিত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ধরনের ব্যাংকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানিসেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। একারণেই উদ্দীপকের নাজিম আলী ট্রাক্টর কেনার জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন যা কৃষি ব্যাংকে নির্দেশ করে। কারণ। নাজিম আলীর মতো মধ্যম শ্রেণির কৃষকের উন্নয়নের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কৃষিকাজ ছাড়াও হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পৌকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান ও ঋণ নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহ স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে, যা নাজিম আলীর মতো কৃষক গ্রহণ করতে সক্ষম নন।
সুতরাং নাজিম আলীর ট্রাক্টর কিনতে বাংলাদেশ কৃষি ব্যাংকের শরণাপন্ন হওয়া পুরাপুরি যৌক্তিক।