1 Answers

জনাব আরিকের ব্যবসায় স্থাপনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি।

 নতুন ব্যবসায় স্থাপন ও তা সম্প্রসারণে সাহায্য-সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ব্যবসায় সম্প্রসারণে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এ সংস্থা ব্যবসায় পরিচালনা, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগে পরামর্শ দেয়। উদ্দীপকের জনাব আরিক অনেক ভেবেচিন্তে একটি ফাস্টফুডের কারখানা স্থাপন করেন। কিন্তু কারখানা স্থাপনের সময় তিনি কাঁচামাল সরবরাহ ও অবকাঠামোগত সমস্যায় পড়েন। এক্ষেত্রে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা সমস্যা সমাধানে সহায়তা করে। তাই তিনি উক্ত সংস্থার কাছে সাহায্যের জন্য যান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা-এর সাহায্যে জনাব আরিক তার উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছেন। সংস্থাটি ব্যবসায়ের কাঁচামাল সরবরাহের তথ্য দিয়ে সহায়তা করেছে। আবার, কারখানার অবকাঠামোগত (বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা) উন্নয়নে সহযোগিতা করেছে। এছাড়া, বিসিক-এর সাহায্যে তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করেছেন। এতে ব্যবসায় পরিচালনাগত সুবিধা হয়েছে। অতএব, জনাব আরিকের ব্যবসায় স্থাপনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ভূমিকা রাখছে।

4 views

Related Questions