1 Answers
জনাব সামান্তার জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
ব্যবসায়ের প্রয়োজনে অর্থসংস্থানের জন্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো অন্যতম উৎস। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের দ্রুত প্রসারের জন্য বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে। আর এ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ঋণপ্রার্থীদের কমপক্ষে ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হয়। উদ্দীপকের জনাব সামান্তা ও তার বান্ধবীরা ব্যবসায় শুরুর জন্য প্রথমে বিডিবিএল থেকে ঋণ নেন। তিন বছর পর তারা অন্য একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ কোটি টাকা ঋণ নেন। এ ঋণের মেয়াদ হলো ৫ বছর। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করে তারা সফলতা পান।
শ্রমঘন ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাণিজ্যিক ব্যাংকগুলো বিশেষ সহায়তা দিচ্ছে। বাংলাদেশে এ শিল্পের উন্নয়ন সহযোগী হিসেবে এসএমই খাতের উন্নয়নে কাজ করছে। এক্ষেত্রে ব্যবসায় প্রকল্পের ধরন অনুযায়ী ঋণসীমা সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা হয়ে থাকে। এ ঋণ দেওয়ার ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয়। জনাব সামান্তা ও তার বান্ধবীদের সবাই নারী উদ্যোক্তা হওয়ায় এক্ষেত্রে সুবিধা পেয়েছেন। এছাড়া তাদের তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাও আছে। তাই বলা যায়, ঋণ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হওয়ায় জনাব সামান্তা ও তার বান্ধবীরা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পেয়েছেন।