1 Answers

জনাব আব্দুর রহমানের 'মৌ নীড়' স্থাপনে তার বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

যেকোনো ব্যবসায় শুরু করার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয়। এ অর্থ না থাকলে ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা অসম্ভব বলে আমি মনে করি। উদ্দীপকের জনাব আব্দুর রহমান যুব উন্নয়ন কেন্দ্র থেকে মৌমাছি চাষবিষয়ক প্রশিক্ষণ নেন এবং মৌমাছি চাষের খামার স্থাপনের চিন্তা করেন। কিন্তু ঝুঁকির কথা ভেবে আগাতে পারছিলেন না। পরে তিনি তার বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পান।

সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ীগণ ব্যবসায় স্থাপনের জন্য প্রথমে নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করে। এরপর প্রয়োজনীয় অর্থের ঘাটতি হলে বন্ধু- বান্ধবদের কাছ থেকে অর্থ ধার নেয়। আর্থিক সংকটে পড়ার কারণে প্রথমে জনাব আব্দুর রহমান ঝুঁকি নিতে আগ্রহী হননি। কিন্তু পরে বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার ফলে তিনি ব্যবসায় স্থাপন করতে সক্ষম হন। বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া ছাড়া তার পক্ষে 'মৌ নীড়' স্থাপন করা অসম্ভব ছিল। অতএব, বন্ধুর ভূমিকা থাকায় জনাব আব্দুর রহমান 'মৌ নীড়' স্থাপন করতে পারেন।

6 views

Related Questions