1 Answers
কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় মি. সোহেল রহমানের কারখানাটি কক্সবাজারে স্থাপন করা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
যেকোনো শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এ বিষয়টির ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকল্প নির্বাচন করা হয়।
উদ্দীপকের মি. সোহেল রহমান কক্সবাজারে 'ন্যাচার ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিজ' নামে একটি কারখানা স্থাপন করেন। কারখানাটি সামুদ্রিক শুকনা মাছ প্রক্রিয়াজাতকরণ একটি প্রতিষ্ঠান। এতে তার বিনিয়োগ ১১ কোটি টাকা। এছাড়া, প্রতিষ্ঠানটিতে দুই শিফটে মোট ১৯৮ জন শ্রমিক কাজ করে থাকে।
কক্সবাজারের সমুদ্র থেকে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আহরণ করা হয়ে থাকে। ফলে মি. সোহেল রহমান সহজেই কাঁচামাল সংগ্রহ করতে পারেন। আবার, সমুদ্রের কাছাকাছি হওয়ায় কাঁচামাল পরিবহনে তার খরচও কম হয়। অন্যদিকে, কক্সবাজারের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় তার উৎপাদিত শুকনা মাছ বাজারজাতকরণ সহজ হয়। তাই বলা যায়, কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় কক্সবাজারে মি. সোহেল রহমানের শিল্প কারখানা স্থাপন যুক্তিযুক্ত হয়েছে।