1 Answers

উদ্দীপকে মাহিনের শারীরিক লক্ষণ ও ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষা থেকে বোঝা যায় তার বৃদ্ধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় তাকে ডায়ালাইসিস পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব। বৃদ্ধ আংশিক ক্ষতিগ্রস্থ হলে ডায়ালাইসিস অথবা প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সমস্যাটি পরিত্রাণে ইঙ্গিত করা ব্যবস্থাটি অর্থাৎ ডায়ালাইসিস পদ্ধতিটি যুক্তিযুক্ত। কারণ ডায়ালাইসিস পদ্ধতিটি বৃদ্ধ প্রতিস্থাপনের চেয়ে কম ঝুকিপূর্ণ। এক্ষেত্রে ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে দূষিত রক্তকে সহজে পরিশোধিত করা হয়। এটিতে রোগীর খরচও কম হয় এবং একসঙ্গে অনেক অর্থের প্রয়োজন হয় না। 

অন্যদিকে বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে বৃক্ক দাতা হিসেবে নিকট আত্মীয়ের প্রয়োজন পড়ে। বৃক্ক দানের পর রোগী ও দাতা দু'জনেই অনেকটা ঝুঁকির মধ্যে থাকে। বৃক্ক প্রতিস্থাপন সঠিকভাবে না হলে রোগীর মৃত্যু ঘটে, অনেক সময় দাতারও মৃত্যু ঘটতে পারে। যেহেতু মাহিনের বৃক্ক সম্পূর্ণরূপে অকেজো হয়নি, সেহেতু প্রতিস্থাপনের ঝুঁকি না নিয়ে ডায়ালাইসিস পদ্ধতিতে সমস্যাটি পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ অধিক যুক্তিযুক্ত হয়েছে।

5 views

Related Questions