1 Answers

প্রাণিসম্পদ কর্মকর্তা সিয়ামকে তার গর্ভবতী গাভিগুলোকে খৈলের বিকল্প খাদ্য হিসেবে অ্যালজি খাওয়ানোর পরামর্শ দেন।
অ্যালজি বা শেওলা এক ধরনের এককোষী বা বহুকোষী উদ্ভিদ যা গো- খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
অ্যালজি অত্যন্ত সম্ভাবনাময় ও পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য। খৈল, শুঁটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে গবাদিপশুকে অ্যালজি খাওয়ানো হয়। শুষ্ক অ্যালজিতে ৫০-৭০ ভাগ আমিষ, ২০-২২ ভাগ চর্বি এবং ৮-২৬ ভাগ শর্করা থাকে। এছাড়াও অ্যালজিতে প্রচুর পরিমাণে ভিটামিন-বি এবং ভিটামিন-সি থাকে। অ্যালজির পানি ব্যবহার করে কম খরচে গরুর মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
যেহেতু এটি খাওয়ালে পশু দ্রুত পরিপুষ্টি লাভ করে, সেহেতু গর্ভকালীন অবস্থায় পশুস্বাস্থ্য রক্ষায় এবং নবজাত বাছুরের সন্তোষজনক অবস্থার জন্য এ খাদ্য অত্যন্ত কার্যকর। গর্ভাবস্থায় বাছুরের শারীরিক বৃদ্ধি ভালোভাবে না হলে পরবর্তীতে উৎপাদনশীল গরু হিসেবে গড়ে উঠতে পারবে না।
তাই বলা যায়, প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শটি অত্যন্ত যৌক্তিক।

5 views

Related Questions