1 Answers

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাজনিত সমস্যা থেকে গবাদিপশু রক্ষার জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করার পরামর্শ দেন। কৌশলগুলো হলো:
ⅰ. গবাদি পশুকে উঁচু ও শুকনো জায়গায় রাখা।
ii. পরিষ্কার পানি খাওয়ানো এবং মৃতদেহ গর্তে পুঁতে ফেলা।
iii. খাদ্য হিসেবে খড়, চালের কুঁড়া, ভুসি, খৈল খাওয়ানো। এমনকি কচুরিপানা, লতাগুল্ম, দলঘাস, কলাগাছ ইত্যাদি খাওয়ানো।
iv. কাঁচা ঘাসের বিকল্প হিসেবে হে ও সাইলেজ খাওয়ানো এবং বন্যার পানি নেমে গেলে বিভিন্ন ঘাসের বীজ ছিটিয়ে দেওয়া।
v. পশুপাখিকে সংক্রামক রোগের টিকা দেওয়া ও আক্রান্ত পশুকে চিকিৎসা করানো।
vi. বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমিতে বিভিন্ন জাতের ঘাসের বীজ ছিটিয়ে দেওয়া।
অতএব, উপরের কৌশলগুলো অবলম্বন করলে বন্যাজনিত সমস্যা থেকে গবাদি পশুকে রক্ষা করা সম্ভব।

5 views

Related Questions