1 Answers

মৎস্য কর্মকর্তা পোনা পরিবহনের সময় অত্যন্ত যত্নশীল হওয়ার পরামর্শ দিলেন।
পুকরে সার প্রয়োগের ৫-৭ দিন পর পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য উপস্থিত থাকলে পুকুরে পোনা মজুদ করা যায়।
পুকুরে পোনা ছাড়ার জন্য নিকটবর্তী কোনো সরকারি বা বেসরকারি হ্যাচারি বা নার্সারি খামার থেকে পোনা সংগ্রহ করা যায়। কাছাকাছি স্থানে মাটির হাঁড়ি বা অ্যালুমিনিয়ামের পাত্রে পোনা পরিবহন করা হয়। দূরবর্তী স্থানের ক্ষেত্রে পলিথিন ব্যাগে অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করা উচিত। এক্ষেত্রে পলিথিন ব্যাগে ৩ ভাগের ১ ভাগ পানি ও ২ ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করতে হয়। পোনা পরিবহনের সময় এসব সতর্কতা অবলম্বন না করলে পোনা ক্ষতিগ্রস্ত এমনকি মারাও যেতে পারে। তাই পোনাকে সুস্থসবল অবস্থায় পুকুরের ছাড়ার জন্য পরিবহনকালীন সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তাই বলা যায়, মৎস্য কর্মকর্তার শেষোক্ত মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

5 views

Related Questions