1 Answers
মৎস্য অফিসার সামাদকে পুকুর সংস্কার করে মাছ চাষের পরামর্শ দেন।
রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুতেই ভাগ বসায়। ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে যায়। এজন্য তিনি পুকুর থেকে প্রথমে রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূর করেন। পানির উর্বরতা, পিএইচ, সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য পরিমিত পরিমাণে চুন প্রয়োগ করেন। মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার মাত্রানুযায়ী প্রয়োগ করেন। পরবর্তীতে তিনি পুকুরে পোনা ছাড়েন। এমন মাছের পোনা ছাড়েন যেন মাছ পুকুরের বিভিন্ন স্তর থেকে খাবার গ্রহণ করতে পারে। পোনা ছাড়ার পূর্ববর্তী সব কাজগুলো সামাদ সাহেব সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। এজন্য তিনি কাঙ্ক্ষিত মাত্রায় মাছের উৎপাদন পান।
তাই বলা যায়, মৎস্য অফিসারের পরামর্শমতো কাজ করার দরুন সামাদ সাহেব লাভবান হন।