1 Answers
মৎস্য কর্মকর্তার পরামর্শ মোতাবেক সামাদের দাদা তার পুকুর থেকে প্রথমে রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূর করেছিলেন। সামাদের দাদার
কার্যক্রমটি নিম্নরূপ-
i. তিনি তার পুকুরে পানি শুকিয়ে সব মাছ ধরে ফেলেছিলেন। অনেক মাছ পুকুরের তলায় কাদায় লুকিয়ে থাকে। তাই তিনি পুকুরটিকে কড়া রোদে শুকিয়ে ফেলেছিলেন।
ii. তিনি বারবার জাল টেনে তার পুকুরটি মাছমুক্ত করেছিলেন।
iii. তিনি মাছ মারার বিষ প্রয়োগ করেও রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূর করেছিলেন। এক্ষেত্রে তিনি মহুয়ার খৈল বা রোটেনন ব্যবহার করেছিলেন। এছাড়া রাসায়নিক বিষ যেমন- ফসটক্সিন ট্যাবলেট ব্যবহার করেছিলেন।
উপরিউক্ত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সামাদের দাদা তার পুকুরে রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূর করেছিলেন।
5 views
Answered