1 Answers

উদ্দীপকের প্রথম ফসলটি হলো আলু। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসারে আবুল মিঞা নিম্নরূপ পদ্ধতিতে জমি চাষ করবেন-
নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে বা উঁচু এলাকায় আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করতে হবে। সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলুর চাষ করতে হবে। আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি প্রস্তুত করতে হবে। জমি ভালভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হবে। প্রত্যেকটি নালা প্রায় ১০-১২ সেমি গভীর করতে হবে। একটি নালা থেকে আর একটি নালার দূরত্ব হবে ৬০ সেমি। অতঃপর নালার মধ্যে ১৫ সেমি দূরে দূরে বীজ বুনে দিতে হবে।
এভাবে আবুল মিঞা আলুর জন্য জমি তৈরি করবেন।

5 views

Related Questions