1 Answers
শেফা তার দোকানের শাড়ির জন্য প্রুসিয়ান রং প্রস্তুত করেন। প্রুসিয়ান রং প্রস্তুতের জন্য যে সকল উপকরণ প্রয়োজন তা হলো-
| উপকরণ | শতকরা হিসাব |
| প্রুসিয়ান রং | ৬% |
| ফুটন্ত গরম পানি | ২০% |
| ইউরিয়া সার | ৩% |
| খাবার সোডা | ৩% |
| কাপড় কাচার সোডা | ৩% |
| গলানো গাম | ৬২% |
| রেজিস্ট সল্ট | ১% |
| গ্লিসারিন | ২% |
প্রুসিয়ান পেস্ট তৈরি: পেস্ট তৈরির ২৪ ঘন্টা আগেই শেফা আধা লিটার পানিতে ১ তোলা ফাইন গাম মিশিয়ে রাখেন। এরপর তিনি পরিষ্কার পাত্রে হালকা গরম পানিতে রং গুলে ইউরিয়া সার, খাবার সোডা, কাপড় কাচার সোডা, রেজিস্ট সল্ট রঙের সাথে মিশিয়ে তৈরিকৃত গামের সাথে একত্র করে মেশান।
উল্লিখিত উপায়ে শেফা তার শাড়ির জন্য প্রুসিয়ান রং প্রস্তুত করেন।
4 views
Answered